দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-
ফাইনাল জয়টিকে জীবনের সেরা
অভিজ্ঞতা বলে মনে করেন ব্রেন্ডন
ম্যাককালাম। রোমাঞ্চকর ম্যাচটিকে
ক্রিকেটের অসাধারণ এক বিজ্ঞাপন
বলেও উল্লেখ করেন নিউ জিল্যান্ডের
অধিনায়ক।
মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম
সেমি-ফাইনালে ডাকওয়ার্থ ও লুইস
পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে
হারায় বিশ্বকাপের সহ-আয়োজক নিউ
জিল্যান্ড। এই জয়ে প্রথমবারের মতো
বিশ্বকাপের ফাইনালে ওঠে এর আগে
ছয়বার সেমি-ফাইনাল খেলা দেশটি।
বৃষ্টিবিঘ্নিত নাটকীয় ম্যাচটিতে শেষ
ওভারে জয়ের জন্য নিউ জিল্যান্ডের
প্রয়োজন ছিল ১২ রান। শেষ ২ বলে ৫ রানের
লক্ষ্য ছিল তাদের। পঞ্চম বলে অসাধারণ
এক ছয় মেরে ম্যাচ জেতান গ্র্যান্ট এলিয়ট।
সবকিছু মিলিয়ে ম্যাচটিকে রোমাঞ্চকর
মনে হয়েছে ম্যাককালামের।
"এটা (ম্যাচটি) ক্রিকেটের জন্যই দারুণ এক
বিজ্ঞাপন ছিল। এটা সবাই জীবনের বাকি
সময় মনে রাখবে।"
ম্যাচটি যেভাবে শেষ হয়েছে, নিউ
জিল্যান্ডের সমর্থকরা এমনটিই চেয়েছিল
উল্লেখ করে ম্যাককালাম নিজের অনুভূতির
কথা বলেন।
"আমাদের জীবনের সেরা সময় এটা।
অভিজ্ঞতাটা আমরা উপভোগ করেছি।"
আগামী রোববার বিশ্বকাপের ফাইনাল।
সেই ম্যাচে নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ
হতে পারে ভারত অথবা অস্ট্রেলিয়া।
ম্যাককালাম অবশ্য ফাইনালের প্রতিপক্ষ
নিয়ে ভাবছেন না। তার চোখ শুধুই
শিরোপায়।
"ফাইনালে কার সঙ্গে খেলব সেটা নিয়ে
ভাবি না, দুই দলই মানসম্পন্ন। কিন্তু আমরা
জানি, যেভাবে খেলতে চাই, সেভাবে
খেলতে পারলে আমাদের সুযোগ আছে।"
Post a Comment